ভাষাসংগ্রামী কমরেড আব্দুল মতিন এর বড় মেয়ে, বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যকার, লেখক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রযোজক মাতিয়া বানু শুকু ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আজীবন আর্থিক অসচ্ছলতার মধ্যে তাদের বসবাস। সেকারণে স্বাভাবিক চিকিৎসাও অনেক সময় ব্যহত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউটে লেখাপড়া করা শুকু নিজেও ছিলেন আর্টিস্ট, চলচ্চিত্র ও নাটক নির্মাতা এবং লেখক। তাঁর জীবনসঙ্গী নির্মাতা নূরুল আলম আতিক। দুই দশকের বেশি সময় নাটক আর চলচ্চিত্রের সঙ্গে কাটিয়েছেন। লিখেছেন, পরিচালনা করেছেন, প্রযোজনাও করেছেন। 'গোল্লাছুট', 'যেখানে সীমান্ত তোমার', 'প্রজ্ঞা পারমিতা' তাঁর হাতের কাজ। 'টু-লেট' আর 'একটা কিনলে আরেকটা ফ্রি'ও তাঁর পরিচয় বহন করে।
২০২১ সালে 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্রের প্রযোজক হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন