নয়া সাহিত্য বিকশিত হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট লেখক ফোরামের তিন দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর ২০২৬) দিনব্যাপী নানা আয়োজনে জেলার কবি, লেখক ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট লেখক ফোরামের সভাপতি মো. আজিজুল হক বিশ্বাস। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক।
অনুষ্ঠানের প্রথম প্রহরে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—লোক কাব্যগীতিতে সিকটা কাজল, গল্প ও কবিতায় কবি হোসনে পারভীন পপি, সব্যসাচী লেখক মহসিন আলী রাজু, তরুণ কবি হায়্যুল কাইয়ুম এবং মরণোত্তর পদকপ্রাপ্ত কবি সুজন হাজারী, কবি সাম সোজ্জোহা বকুল,ক্রেস্ট প্রদান করেন কবি ও সচিব সানোয়ার জাহান ভুঁইয়া।
উৎসবে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, লেখক ও সচিব সানোয়ার হোসেন ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন নটর ডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ম. নুরুন্নবী, সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও কবি নাসরিন আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক কবি সোহেল সাহেল, কবি লিলি শেঠ, জিনা পন্ডিত, আশফাকুজ্জামান, কবি বাবু বসুধা, আবুল বাসার এবং স্কুলছাত্রী রাবেয়া জান্নাত।
সাহিত্য আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে মনোজ্ঞ আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সচিব কবি সানোয়ার জাহান ভূঁইয়ার একটি কবিতা আবৃত্তি করে শোনান জান্নাতুল ফেরদৌস মৌ। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করেন এবং নিনাদ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবিতা আবৃত্তি করেন। ঢাকা থেকে আগত কবি সোহেল মল্লিক।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পুঁথি পাঠ, বিয়ের গীত ও সংগীত পরিবেশন দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান টি পরিচালনা করেন লাল মাটিয়া কলেজের অধ্যাপক কবি সৈয়দা নাজনীন।
জয়পুরহাট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও নওগাঁসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত সাহিত্য উৎসবে রূপ নেয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন