কুড়িগ্রামে সদর উপজেলায় আজ মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে শুক্রবার বিকেলে পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়।
পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এ সমাবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অধ্যক্ষ এরশাদুল হক, সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন