২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দল-মত, শ্রেণি-পেশার সব মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি, দল-মত, শ্রেণি-পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি। যারা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে, আলেম-ওলামাদের বুকের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, তাদের বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না।’
তিনি আরও বলেন, অতীতে নির্যাতনকারীরা মানুষের দল, মত কিংবা শ্রেণি-পেশা বিবেচনা করেনি। তাদের মতের বিরুদ্ধে গেলেই মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। শিশুদের হত্যা করা হয়েছে, অনেককে পঙ্গু করা হয়েছে, কারও চোখ তুলে নেওয়া হয়েছে। এসব নির্মম নির্যাতনের ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি।
শামীম কায়সার লিংকন বলেন, ‘যারা মানুষের ওপর এমন বর্বর নির্যাতন চালিয়েছে, তাদের আর বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন