বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে পর্যটন ও কৃষি খাতের ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান ‘দ্য গ্র্যান্ড ম্যানগ্রোভ কোম্পানি লিমিটেড’। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সৈকত এলাকায় কোম্পানির বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে এই ব্যতিক্রমী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় সম্পর্কে বিশদ আলোচনা ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবনসহ দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পর্যটন অঞ্চলগুলোর সুরক্ষার ওপর জোর দেওয়া হয়। এ সময় পরিবেশ দূষণ রোধ এবং সৈকত ও পর্যটন এলাকায় পলিথিন ও প্লাস্টিক দ্রব্যের যত্রতত্র ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।
কোম্পানির হেড অব বিজনেস ও পিএইচডি গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দ্য গ্র্যান্ড ম্যানগ্রোভ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এ হাসান খান, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মফিজুল ইসলাম তালুকদার এবং দেলোয়ার হোসেন সিকদার।
এছাড়াও ক্যাম্পেইনে আরও অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালক ওয়াহিদুল ইসলাম লিটু, প্রিন্স গোলদার, আসমা আক্তার, থিও ফিল এবং কর্মকর্তা শাবানুল ইসলাম সবুজ, হাবিব খান, সরোজিত ঠিকাদাররসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও তাদের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন