সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত ০২:১০ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ আদিবাসীপাড়া (থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় *৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ALPRAZOLAM 0.5)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২,০৪,০০০/- (দুই লক্ষ চার হাজার টাকা)।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন