পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী| তাই দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করা না গেলে তারা আরও পিছিয়ে যাবে| আর নারীদের এসব উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করতে না পারলে সত্যিকার অর্থে দেশের উন্নয়ন সম্ভব নয়| নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে অনেক আইন রয়েছে| নারীদের নিজেদের তাদের অধিকার সম্পর্কে জানতে হবে| অর্থনৈতিকভাবে নারীদের ¯^াবল¤ি^ করে তুলতে হবে| নারীরা যত বেশি ¯^াবল¤ি^ হবে ততই তাদের প্রতি সহিংসতা কমে আসবে| আর কন্যা শিশুর প্রতি সহিংসতা কমাতে হলে ১৮ বছরের কম বয়সি ছেলে-মেয়েদের মোবাইল থেকে দুরে রাখতে হবে|
তিনি গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে এসব কথা বলেন| ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের অধিনে ওই ডায়ালগে ব্র্যাকের জেলা সমš^য়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফাহমিদা সুলতানা ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী| ডায়ালগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কিশোর-কিশোরিরা অংশগ্রহণ করেন|