দিনাজপুরে সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সর্বজনীন পেনশন মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে অতিথিরা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ৬০ বছরের কম বয়সী নাগরিকরা সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে সাধারণ মানুষ ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
মেলায় সর্বজনীন পেনশন ব্যবস্থার সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন