ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হযেছে। ২৮ নভেম্বর ২০২৬ শনিবার দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর জামাল-কামাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা,লিল্লাহ বোডিং ও এতিমখানা প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবারও ৬নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভাতৃ কল্যাণ সমিতির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠিত বার্ষিক হাজী সম্মেলনে ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শওকত আলী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম, দিনাজপুরে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সারোয়ার মোর্শেদ, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ, ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ওস্তাদ, হামজাপুর বাহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল, মাওলানা আবুল কাশেম দিনাজপুরী।
সম্মেলনে বক্তারা হজের তাৎপর্য, হাজীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, হজ্ব কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি জীবনের আমূল পরিবর্তনের শিক্ষা দেয়। হজ পরবর্তী জীবনে ইসলামের আদর্শ সমুন্নত রাখা এবং দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল হাজির প্রতি আহ্বান জানানো হয়।
সম্মেলনের শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন