নারীর ক্ষমতায়ন, সমতা ও ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে ইএসডিও এর আয়োজনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বড়মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট ও উত্তেজনাপূর্ণ প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ।
উক্ত খেলায় মুখোমুখি হয় মহেশপুর আশার আলো আদিবাসী ফুটবল একাডেমি, বোচাগঞ্জ এবং মিশন আদিবাসী ফুটবল একাডেমি, বীরগঞ্জ।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৫-০ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় মহেশপুর আশার আলো আদিবাসী ফুটবল একাডেমি। দলের জয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করে ১০ নম্বর জার্সিধারী খুদে খেলোয়াড় আশা মুর্মু। তার দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী-পিনাক।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানের অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাইবুন নেসা, পার্টনারশিপ ম্যানেজার অ্যান্ড সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার, জেন্ডার, ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি, HEKS/EPER, এস. এম. আহসান হাবীব, অফিসার ইনচার্জ, বোচাগঞ্জ থানা, মো. সফিকুল আলম, সাধারণ সম্পাদক, বোচাগঞ্জ উপজেলা বিএনপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রমীলা ফুটবলারদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং এমন সুন্দর ও সময়োপযোগী আয়োজনের জন্য ইএসডিও-কে আন্তরিক ধন্যবাদ জানান।
"নারীরা এগিয়ে যাক, ক্রীড়াঙ্গন হোক সবার" খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক আত্মবিশ্বাসী, সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন