দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে অবস্থান নেন ৪৮ বছরের নারী|
৯ জুলাই সকাল থেকে এমাজুল হকের বাড়ির সামনে ঐ নারী অবস্থান নিলে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়| পরিস্থিতি ¯^াভাবিক রাখতে নারীসহ বৃদ্ধকে থানায় নিয়ে যায় পুলিশ| পরে বৃহস্পতিবার মধ্য রাতে পারিবারিকভাবে মীমাংসা করা হবে এমন অনুরোধে দুই পরিবারের হাতে তাদের দুইজনকে তুলে দেওয়া হয়|
হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামের রাবেয়া বেগম (৪৮) এবং এমাজুল হক (৬৫)| তারা সম্পর্কে দেবর-ভাবী| বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন|
আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয় পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে| মেয়ে পক্ষের কোনো অভিভাবক এখন পর্যন্ত আমার কাছে আসেনি| পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে|
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়| ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমেরে সম্পর্কে| পরে ওই নারী বৃদ্ধ এমাজুল হককে বিয়ের চাপ দিলে বৃদ্ধ এমাজুল রাজি হন না| পরে ওই নারী বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করতে থাকেন| খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাকিমপুর থানার পুলিশ|
সেখানে লোকজনের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায়| অভিযুক্ত এমাজুল হক কৃষিকাজ করেন| তিনি এক সন্তানের জনক এবং ওই নারী তিন সন্তানের জননী| পরে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়| তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়|