আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে ¯^াগত প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় ঐক্য জোটের আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়|
জানা গেছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান| সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে ১১ দলীয় জোটের ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়| মিছিলটি বিভিন্ন শ্লোগানসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরগঞ্জ বাজারের গোলচত্বর ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়| সেখানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, উপজেলা এনসিপি’র সাবেক আহবায়ক মোঃ জয়নুদ্দীন, উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান প্রমুখ| সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পেক্ষাপটে জনগণের অধিকার আদায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্ত অঞ্চলের মানুষের ন্যায্য দাবি আদায়ে রংপুরের এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ| তারা ১১ জুলাইয়ের সমাবেশ সফল করতে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে ¯^াগত জানাতে আটোয়ারী উপজেলার সর্বস্তরের জনগণকে দলে দলে যোগ দেওয়ার আহবান জানান| বক্তারা জানান, ১১ জুলাই রংপুরের সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়কসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রিয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন| প্রচার মিছিলে স্থানীয় জামায়াতে ইসলামী, ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী সহ সাধারণ সমর্থক অংশ নেন|