বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহের রাজশাহী মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মো. মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
এ সময় রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।