দিনাজপুর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ/চারা ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার কাহারোল উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতা কর্মীগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সবজি উৎপাদন বৃদ্ধি এবং সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।