মাদকবিরোধী অভিযানে দিনাজপুরের চিরিরবন্দরে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে। গত ১৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মের্সাস মা ফিলিং স্টেশনের সামনে মুদি দোকানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
জানা গেছে, এসময় মুদি দোকানে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের রাজাপাড়ার আব্দুল জব্বারের ছেলে জয়নাল আবেদীন (৬২) কে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশ। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জয়নাল আবেদীনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।