দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩১৬ জন কৃষক পেলেন বিভিন্ন জাতের গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি। গত ১৪ জুলাই উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরম্নজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিন। এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রম্নতি বাস্ত্মবায়নের অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৩১৬ জন কৃষকের মধ্যে ১ হাজার ৫৮০টি বিভিন্ন জাতের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫টি করে চারা, ২৫ কেজি গোবর সার এবং ৫টি করে বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে।