দিনাজপুরে অস্ত্র মামলায় দোষি প্রমানিত একজন যুবককে ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাম্মদ রম্নবিনা পারভীন। মঙ্গলবার সন্ধার দিকে ওই রায় ঘোষনা করা হয়েছে।
দিনাজপুর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার (পিপি) এ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতের্ যাব ৫ এর জয়পুরহাটের একটি অভিযানিক দল গত ২০১৫ সালের ২৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত্মের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে আনিছ সরদারের ছেলে সুমন সরদারকে (৩৫) আটক করে। এসময় পস্নাস্টিকের বস্ত্মায় মোড়ানো লেপের মধ্যে ৬ রাউন্ড গুলিসহ ২'টি ম্যাগাজিন এবং একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোেের বিদেশি পিস্ত্মল উদ্ধার করা হয়।
এব্যাপারে বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেনর্ যাবের ডিএডি নায়ক সুবেদার আলতাফ হোসেন। রায়ে দোষি প্রমানিত সুমন সরদারকে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাদন্ড দন্ডিত করা হয়েছে।
কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রায় ঘোষনার পর দন্ডিত সুমন সরদারকে পুলিশ পাহারায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট অপূর্ব রায়।