জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি এই অনন্য সাফল্য দেখিয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে (মেধাতালিকায়) ২৬ জন এবং সাধারণ গ্রেডে ৯ জন শিক্ষার্থী রয়েছে।
শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করে বলেন:
"শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফলেই এই চমৎকার ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও বদ্ধপরিকর।"
বিদ্যালয়টির এই গৌরবময় সাফল্যে এলাকার অভিভাবক, শিক্ষানুরাগী ও সুধীমহল শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।