দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সাদুল্লাপাড়া মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী পাতা খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
১৭ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পাল্টাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত রূপালী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুল আহাত, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার (আর্মি) আলহাজ্ব মো. শামসুল আলম, সমাজসেবক নুরে আলম সিদ্দিক, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪ নং পাল্টাপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. মহবুল ইসলাম এবং পল্লী চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ ঈমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. বিয়েল ইসলাম।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
খেলা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।