কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্টের আওতায় এবং পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনাজপুর সদরের শিকদারগঞ্জে আদর্শ গ্রন্থাগারের সার্বিক ব্যবস্থাপনায় ১৮ জুলাই ২০২৬ শনিবার সকালে শিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
চোখের ছানি পরীক্ষা কার্যক্রমে চিকিৎসা ও অপারেশন সহযোগিতা করে দিনাজপুরের সনামধন্য চক্ষু হাসপাতাল "গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল"।
দিনাজপুরে আদর্শ গ্রন্থাগারের আয়োজনে
চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আদর্শ গ্রন্থাগারের সভাপতি মোঃ তছলিম উদ্দিন।
অনুষ্ঠিত অনুষ্ঠানে আদর্শ গ্রন্থাগারের সহ সেক্রেটারী ও ব্যাংক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহব্বতপুর দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাওলানা আশরাফুল ইসলাম, সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল এর পাবলিক রিলেশন অফিসার মোঃ হামিদুর রহমান।
আদর্শ গ্রন্থাগারের আয়োজনে চোখের ছানি পরীক্ষা কার্যক্রমে সর্বমোট ২৫৬ জন রোগীর প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ৪৮ জন অপারেশন যোগ্য রোগীকে গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণের জন্য পরামর্শ প্রদান করেন কর্তব্যরত চিকিৎসক।