বীরগগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরের উপজেলা রোডস্থ ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টার, শিফা ডায়াগনস্টিক সেন্টার ও খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজ সুলতানা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহানউদ্দিন এর সমন্বয়ে অভিযান পরিচালনা কালে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টার কে ৩০,০০০ টাকা, ও শিফা ডায়াগনস্টিক সেন্টার কে ৪০ ও ৪৫ ধারা মোতাবেক ১০,০০০ টাকা এবং আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে ৪০ ও ৪৫ ধারা মোতাবেক ৩০,০০০ টাকা সর্বমোট ৭০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং উক্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম সহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।