দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মনোয়ার হোসেন নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে। গত ২১ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গাঁজা সেবনরত অবস্থায় উপজেলার রঘুনাথপুরের আফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (৪০) কে আটক করে পুলিশ। এ সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ দ্রম্নত আটককৃত স্থানে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।