দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ১২টি এবং সেলাই মেশিন ৮টি বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ ও বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি স্বাবলম্বী করার লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।