হালকা শীত, ঘন কুয়াশা আর ব্যস্ত শহরের ভিড় সবকিছুর মাঝেই ফুটপাথে বসে আছেন এক বৃদ্ধ মানুষ। দোকান নেই, ছাউনিও নেই। মাটিতে পাতা পলিথিনের ওপর সাজানো তেতুল, জলপাই, আমরা, আমলকি আর বরই এই দেশি ফলই তাঁর জীবনের অবলম্বন। বীরগঞ্জ পৌর শহরের শহিদ মিনার মোড়ে প্রতিদিন এভাবেই জীবনের সঙ্গে লড়াই করেন সিরাজ উদ্দীন।
সিরাজ উদ্দীন দিনাজপুরের কাহরোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাসিন্দা। বহু বছর ধরে প্রায় কম বেশী সারা বছরলল বিভিন্ন সিজনে বীরগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন হাট বাজারে ফল বিক্রি করেন। বর্তমানে তিনি তেঁতুল প্রতি কেজি ১০০, আমরা ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
খুচরা বিক্রির পাশাপাশি তিনি পাইকারি দরে ফল সরবরাহ করেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। আবার গ্রামে গ্রামে ঘুরে গাছ থেকে কিনে আনেন তেতুল, আমলকি ও বরই সহ অন্যান্য ফল। শহরের বাজারে এনে সেগুলো বিক্রি করেই চলে তাঁর দিন।
শীত, শারীরিক কষ্ট কিংবা অনিশ্চিত আয় কোনোটাই তাঁর জীবনের লড়াই থামাতে পারেনি। প্রতিদিনের আয় দিয়েই চলে সংসার, চিকিৎসা আর বেঁচে থাকার হিসাব।
সিরাজ উদ্দীনের মতো মানুষেরা শহরের ব্যস্ত জীবনে প্রায় অদৃশ্য। অথচ তাঁদের ঘামেই সচল থাকে বাজার, পৌঁছে যায় দেশি ফল সাধারণ মানুষের হাতে।
শহিদ মিনার মোড়ের সেই ফুটপাথে বসে থাকা সিরাজ উদ্দীন শুধু একজন ফল বিক্রেতা নন তিনি আমাদের সমাজের নীরব সংগ্রামের প্রতীক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন