পঞ্চগড়ে নারীর সাথে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরে এক ওলামা দলের নেতা ও স্থানীয় মসজিদের ইমামকে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দিয়েছেন। মঙ্গলবার রাতে তাদের পঞ্চগড় চিনিকল কলোনী কোয়াটারের ওই ওলামাদল নেতার শয়ন কক্ষ থেকে আটক করা হয়।
আটক ওলামা দল নেতার নাম মো. শহিদুল ইসলাম। তিনি জেলা ওলামা দলের সদস্যে এবং পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। অনৈতিক কাজের অভিযুক্ত নারীর (১৯) বাড়ি পঞ্চগড় পৌর এলাকায়।
স্থানীয়রা জানান, ওই নারী মঙ্গলবার বিকেল থেকে খতিব শহিদুলের চিনিকলের কোয়ার্টারে আশ্রয় নেন। পরে রাতের বেলায় মেয়েটি খাবার কেনার জন্য মিলগেট বাজারে যায়। এসময় স্থানীয় কিছু যুবকের সন্দেহ হলে তারা ওই নারীর অনুসরণ করে মসজিদের ইমামের বাসায় দেখতে পান। পরে ইমামের বাসায় ঢুকে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরেন স্থানীয়রা।
এসময় হট্টগোল শুরু হলে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শহিদুল এবং তার বাসায় থাকা নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারী সহ ইমাম শহিদুলকে থানা হেফাজতে আনা হয়। পরে শুধু শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ বাদী হয়ে কোন অভিযোগ দায়ের করেনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন