পঞ্চগড়ের আটোয়ারীতে ১৫ পিস ইয়াবা ও ভারতীয় নিষিদ্ধ সাত বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে চৌকশ পুলিশ সদস্যের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উপজেলার ফকিরগঞ্জ বাজার চৌরাস্তার উত্তর পার্শ্বে কৃষি ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকসহ এই দুই মাদক কারবারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারীরা হলো, উপজেলার রাধানগর প্রধানপাড়া গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র জাহিদ (৩৫) এবং রাধানগর বোর্ড অফিস এলাকার দরশন রায়ের পুত্র রমনাথ রায়(৪০)। এ সময় মাদক ছাড়াও তাদের কাছ থেকে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি হিরো হোন্ডা মটরসাইকেল জব্দ করা হয়েছে। এব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান দুই মাদক কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই জনের মধ্যে জহিদ নামের মাদক কারবারীর নামে আটোয়ারী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিংন্ত্রণ আইন ৩৬(১) এর ১৪(খ)/১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং-১৩, তারিখ ২০-০৯-২০২৬। তিনি বলেন, মাদক জিরো টলারেন্সে আনতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়া প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন ওসি মতিয়ার রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন