ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক ব্যবসার টাকাসহ মোসাঃ বাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২) নামে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক মোসাঃ বাবলি ও মোঃ রুবেল রানা সদর উপজেলার হরিহরপুর ( হাজি পাড়া) এলাকার ছোট বাবুর সন্তান।
বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে বাবলী ও রুবেল নামের আপন দুই ভাইবোন কে ২২ পিচ ইয়াবা ও মাদক বিক্রয় এর ১৪,৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়েছে ।
ঠাকুরগাঁও ডিবি পুলিশ সুত্রে জানা যায়,আসামী বাবলীর মাথার চুলের খোপার মধ্যে ইয়াবা পাওয়া গিয়াছে। তারা চায়ের দোকানের পাশাপাশি মাদক ব্যবসাও চালিয়ে যাচ্ছিলো। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে।
ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়ায় আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় আজ রাতে ঠাকুরগাঁও রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি দুই ভাইবোন চায়ের দোকানের আড়ালে মাদক ব্যাবসা করছিলো, আজ অভিযান পরিচালনা করে মাদক ও মাদক বিক্রির অর্থ সহ তাদের গ্রেফতার করা হয় । এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন