দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশি মদ উদ্ধার করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫২০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার ৫২০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করতে বিজিবির অভিযান দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন