দিনাজপুরের কাহারোলে সার মজুত রাখার দায়ে মেসার্স অরিন ট্রেডার্স নামে এক খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানো এবং ব্যবস্থাপনা আইন লংঘনের অপরাধে বুধবার ১০টায় কাহারোল উপজেলা গেট সংলগ্ন মেসার্স অরিন ট্রেডার্স এ অভিযান চালিয়ে উপজেলার সরঞ্জা গ্রামের তাজিবুল হকের ছেলে মো. খাইরুল ইসলাম(৩২) কে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ৩০৯ বস্তা টিএসপি ,৯৬ বস্তা ইউরিয়া ,৪৭ বস্তা এমওপি সার জব্দ করেছে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম ও দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সিহাব মোহাম্মদ ইমতিয়াজ ।এ ছাড়াও অভিযানে ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান,কাহারোল থানার অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম সহ পুলিশের একটি দল ।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম বিষয়টি নিশ্চিত করে জানান,অবৈধভাবে সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এবং এর সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন