কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-১৩ (রংপুর)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার অনন্তপুর মাস্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআরবিরে একটি চৌকস দল স্থানীয় মোস্তাফিজুর রহমানের (৪৫) বাড়ির আঙিনার একটি পরিত্যক্ত স্থানে তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম ও মাদক উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি ম্যাগাজিনসহ ভারতীয় তৈরি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল ইস্কাফ সিরাপ।
বিষয়টি নিশ্চিত এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ প্রসঙ্গে এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন