দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অভিযোগে ইবনে রাব্বি নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইবনে রাব্বি (২৭) উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজী মিয়াপাড়ার মো. আবু তালেবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজী মিয়াপাড়া এলাকায় এস আই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইবনে রাব্বিকে নিজ বাড়ির শয়নকক্ষে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করা অবস্থায় হাতে-নাতে আটক করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরার ভ্রাম্যমাণ আদালতে ইবনে রাব্বী (২৭) কে সোর্পদ করা হলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন