দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কারাদ- ও অর্থদন্ড প্রদান করেছে। গত ৪ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) মো. মোস্ত্মাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশ্বনাথপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে বিশ্বনাথপুর গ্রামের মোছা. সামছুন্নাহার (৪০) এবং কুতুবপুর গ্রামের মো. রাব্বি হাসান (২১) কে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মোছা. সামছুন্নাহারকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদ- এবং মো. রাব্বি হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে। অভিযানের সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুন-নবী উপস্থিত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।