দিনাজপুরে গ্রীষ্মকালিন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উৎপন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর স্টেডিয়াম মাঠে সমাপনি অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।
এছাড়া জাতীয় কাবাডি কোচ দিনাজপুর সরকারি কলেজের সাবেক ভিপি হামিদুর রহমান, ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জাম। আসাদুজ্জাম আসাদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন