দিনাজপুরের বীরগঞ্জে প্রকাশ্যে মোঃ মাসুদ (১৭)নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।রবিবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের কলেজ মোড় বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান , আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাজারে দাঁড়িয়ে থাকা সুবাহানের ছেলে মাসুদের উপর অতর্কিতভাবে পেছন থেকে এসে ছুরি দিয়ে আঘাত করে একই এলাকার ছয়ফুলের ছেলে সোহেল রানা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মাসুদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী সোহেল রানাকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে শতকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন, অভিযুক্ত সোহেল রানাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন