দিনাজপুর নগরীর বাহাদুর বাজার স্টেশন রোড এলাকায় নকল বাওমা মশার কয়েল বিক্রির অভিযোগে বি সুপার সপ নামক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কাঞ্চন ঘাট মোড় এলাকায় মান্নান সুপার শপ ও মানিক স্টোর সহ আরো বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং জরিমানা করা হয়।এছাড়াও নকল চায়না বাওমা মশার কয়েল সরবরাহকারি মারুফ হোসেন নামের এক ব্যক্তিকেও জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় ভবিষ্যতে যেন নকল কয়েল আর না বিক্রি করে।
দিনাজপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন এরশাদ আলী র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে জনপ্রিয় ‘বাওমা’ ব্র্যান্ডের অরিজিনাল মশার কয়েলের নাম ও প্যাকেটের ক্লোন কপি করে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বি সুপার সপ,আব্দুল মান্নান সুপার শপ, মানিক স্টোর সহ নকল কয়েল সরবরাহ কারী ব্যক্তির নকল পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলিকে বিভিন্ন পরিমাণ আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বাওমা কয়েলের সহকারী ন্যাশনাল সেলস ম্যানেজার গোলাম মোর্শেদ। তিনি বলেন, নকল বাওমা কয়েলে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে, যা শিশুসহ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব পণ্য ব্যবহারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং বাজারে নকল পণ্যের বিস্তার রোধ করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নকল কয়েল ও অন্যান্য ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন