দিনাজপুর আইনজীবী সমিতির ডিজিটাল ওকালতনামা ও জামিননামা কাউন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেলে ৪টায় আইনজীবী ভবন প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সমিতির সভাপতি মােঃএমাম আলী ও সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো।
এ সময় এল আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, মোঃ ইউসুফ আলী, মোঃ নুরুজ্জামান জাহানী, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ হাবিবুল্লাহ, জেলা আইনজীবী সমিতির বর্তমান সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মসিহুর রহমান ফাতেমী, মোঃ তোজাম্মেল হক লিটন, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, নির্বাহী সদস্য মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোঃ জোবায়ের-আল-মাহমুদ তুহিন, মোঃ সাদেকুর রহমান বিপ্লব, মোঃ এনামুল হক, মোছাঃ শারমিন আক্তার সাথীসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন সমিতির সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল।