দিনাজপুরে জেলা মোটর বাস শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ১১ টার দিকে কোতয়ালী থানা চত্বরে শ্রমিকদের আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সংঘর্ষ শুরু হয়। এতে শ্রমিক, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে শ্রমিকেরা কোতোয়ালি থানার চারপাশে বাস-ট্রাক রেখে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। শেখ বাদশার গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুর-ঢাকা রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনায় শেখ বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি নুরুন্নবী।
মো: মামুনুর রশিদ
দিনাজপুর
০১৭৪১৭০৩০১০
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন