দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধ বিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।
সংগঠনটি জানান, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন