চার বছরের শিশু অপহরণ করে হত্যায় অভিযুক্ত মায়ের পরকীয়া প্রেমিক রিপন টুডুকে (৩৫)গ্রেফতারের পর আজ ভোরে শিশু রাকিবা আক্তার রুহির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়ার শিশু রাকিবা আক্তার রুহির মা জিন্নাতুন, রিপন টুডু ও সুজন সহ তিন জন কে আটক করেছে।
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনার পর প্রশাসন নড়েচড়ে বসে। সোমবার রাতে গ্রেফতার অভিযুক্ত রিপন টুডুকে। তার স্বীকারোক্তি মতে রুহির গলিত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান।
এছাড়াও আজ মঙ্গলবার দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এই ঘটনায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি এই লোম হর্ষক ঘটনার ঘটনার বর্ননা দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন