পঞ্চগড়ের আটোয়ারীতে নকল সোনা বিক্রির অভিযোগ দুই মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই মহিলা রংপুর জেলা পীরগঞ্জ থানার লাল মিঠিপুর গ্রামের লাল মিয়ার কন্যা নাসিমা বেগম (৪১) ও অপরজন, একই এলাকার সাইদুর রহমানের স্ত্রী শাহানারা বেগম (৫০)। উভয়কে পঞ্চগড় জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আটোয়ারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গৎ ৫ নভেম্বর দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজারে মামনি জুয়েলার্স (স্বর্ণ দোকান) ওই দুই মহিলা স্বর্ণের চেইন বিক্রি করতে যায়। দোকান মালিক স্বর্ণের চেইনটি পরীক্ষানিরীক্ষা এবং ওজন করে দেড় লক্ষ্য টাকা মূল্য নির্ধারণ করেন। একপর্যায়ে দোকান মালিক নিপেন চন্দ্র ঘোষ ড্রয়ার হইতে টাকা বের করার সময়, ওই দুই মহিলা আসল স্বর্ণের চেইনটি সরিয়ে নিয়ে, নকল (এমিটেশন) চেইনটি দোকান মালিকের হাতে ধরিয়ে দেয়। জুয়েলার্স এর মালিক বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশ কে ফোন করলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ শেষে, তাদের ব্যাগ থেকে আসল স্বর্ণের চেইনটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে আরও জানা যায় আটক মহিলাদ্বয় প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে এভাবে প্রতারণা করে আসছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা দায়ের হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন