আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত দুই আওয়ামী লীগের আগুন সন্ত্রাস জাহিদুল ইসলাম জাহিদ ও আবুল কালাম নামে দুই জন ও একজন ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস জাহিদুল ইসলাম জাহিদ কে তেতুলিয়া থেকে ও অপর দুই জনকে আটোয়ারী থেকে গ্রেফতার করেছেন। গ্রেফতার হওয়া আগুন সন্ত্রাসী আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডল হাট মহাজন পাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র, অপরজন মির্জাপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিন এর পুত্র আবুল কালাম আজাদ। ওয়ারেন্ট ভুক্ত আসামি রাধানগর ইউনিয়নের প্রধান পাড়া গ্রামের আলম হোসেনের পুত্র নয়ন আলী। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটক জাহিদের নামে বেশ কয়েকটি ধারায় ওয়ারেন্ট রয়েছে। সে বলরামপুর ইউনিয়ন মুজিব সাইবার ফোর্স সহ বেশ কয়েকটি ফেক আইডি দিয়ে নিষিদ্ধ আ.লীগের অনলাইন কার্যক্রম ও সন্ত্রাসী কাজে সক্রিয় ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে সাইবার ক্রাইম এক্ট ২০২৫ এ মামলা রয়েছে। ২০ নভেম্বর (শুক্রবার ) রাতে আটোয়ারী, পঞ্চগড় ও তেতুলিয়া পুলিশের যৌথ অভিযানে তাকে তেতুলিয়া থেকে আটক করা হয়। আবুল কালাম আজাদকে ২১ নভেম্বর শনিবার সকালে কিসমত এলাকা থেকে আটক করা হয় এবং ওয়ারেন ভুক্ত আসামি নয়ন কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আেরো জানা যায়, আটক জাহিদ আটোয়ারী উপজেলা সহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি, নাশকতা, সাধারণ জনগণের জান মালের ক্ষতি, অগ্নিকাণ্ড সহ সকল প্রকার বে-আইনি কার্যক্রম পরিচালনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) প্রচার করে আসছিল। এসব তথ্য তার গ্রুপের চ্যাটিং ও মেসেজ এর মাধ্যমে তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রমাণ মিলেছে। জাহিদ এর আটকের খবরে শুনে এলাকার সাধারণ মানুষের মনে শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
উল্লেখ্য যে, এ ধরনের নাশকতা সৃষ্টি কারি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মধ্যে আরও বেশ কিছু সক্রিয় সদস্য আটোয়ারী উপজেলা সহ পঞ্চগড় জেলায় রয়েছে। তাদেরকেও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয় আটোয়ারী খানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এ প্রতিনিধিকে বলেন, দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি কারি প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তার নিশ্চিত্বে পুলিশ সার্বক্ষণিক সোচ্চার। তিনি আরও বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন