নীলফামারী জেলা পুলিশের গত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণতা, অপরাধ দমন, মামলা তদন্ত ও পুলিশের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন