পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে একটি গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম উপজেলার ঝলইশালশিরি কালিয়াগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী সহ বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রির বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়া নিজ গুদামে অবৈধভাবে সার মজুদ করে তা অতিরিক্ত দামে বিক্রি করছিলেন মাহমুদুল হাসান। পরে একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কৃষকদের সুরক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমতিহীন ও অবৈধ সার মজুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন