দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে পার্বতীপুর পৌর শহরের জাহানারাবাদ কেরুরমোড় এই ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌর শহরের ইব্রাহিম নগর এলাকার বাবু হোসেনের ছেলে।
পুলিশ জানান, পার্বতীপুর পৌরসভার নয়াপাড়ায় সকালে স্থানীয়রা ধান ক্ষেতে বিদ্যুতের তার জড়িয়ে থাকা অবস্থায় সাইদুর রহমান নামে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, সাইদুর রহমা এলাকার ছিঁচকে চোর ও নেশাগ্রস্ত। প্রায় দুই মাস আগে চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের জেল দিয়েছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন