দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১৪৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর ও মোহনপুর ব্রিজ বিওপির সদস্যরা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশি ভূখণ্ড থেকে এসব মাদক ও চোরাচালান সামগ্রী আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন