দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ দাইনুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ট্যাবলেট আটক করেন।
বিজিবি জানায়, অভিযানে বাংলাদেশ অভ্যন্তরে ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন