দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ৩৪৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি। আটককৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রিজ বিওপি ও তপসী স্থায়ী ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব সিরাপ আটক করা হয়।
বিজিবি জানায়, আটক করা ৩৪৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপের সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন