দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৭৬ হাজার ৮০০ টাকা মূল্যের ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তর থেকে এসব নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, আটক করা ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ৭৬ হাজার ৮০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন