দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ অচিন্তপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে মোট ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করতে ধারাবাহিকভাবে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন