দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, ২৮ প্যাকেট বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ২ পিস জর্দা আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন